নির্বাচনী সহায়তায় জাকারবার্গ পরিবারের আরও শত মিলিয়ন ডলার দান

১৪ অক্টোবর, ২০২০ ০৩:৫৪  
নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনের অবকাঠামো ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের সহায়তার জন্য আরও ১০০ মিলিয়ন ডলার দান করেছে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। মঙ্গলবার এসব কথা জানিয়েছেন জুকারবার্গ দম্পতি। খবর রয়টার্স। এক ফেসবুক পোস্টে জুকারবার্গ জানান, এর আগে করোনাভাইরাস মহামারীতে নির্বাচনী প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে ৩০০ মিলিয়ন ডলার দান করেছিলেন। এতে নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছেন। তিনি আরও জানান, ভোটিং অবকাঠামো আরও বেশি ফান্ডের প্রয়োজন রয়েছে। তাই আমরা আরও ১০০ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি। এই ফান্ড ব্যবহারের মাধ্যমে ভোটাররা আরও নিরাপদে ভোট দিতে পারবেন। ডিবিটেক/বিএমটি